Web Analytics

বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বাজারে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি সিলিন্ডারের ভোক্তা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর এক গ্রাহক জানান, তিনি ২ অক্টোবর ৫০ টাকা সরবরাহ খরচসহ ২ হাজার ৫০০ টাকায় সিলিন্ডার কিনেছেন; তখন সরকারনির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন, অপারেটরদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হওয়া, সরবরাহ ঘাটতি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নির্ধারিত দামে বিক্রি সম্ভব হচ্ছে না। নির্ধারিত কাঠামোয় ডিলারের ক্রয়মূল্য ১ হাজার ৭৪২ টাকা, মুনাফা ৫০ টাকা এবং খুচরা বিক্রেতার মুনাফা ৪০ টাকা। কিন্তু এক ডিলারের অভিযোগ, অপারেটর তার কাছে সিলিন্ডারপ্রতি ১ হাজার ৯৯০ টাকা চেয়েছে। এলপিজি ব্যবসায়ী সমিতি জানিয়েছে, কোনো কোনো অপারেটর ২ হাজার টাকা পর্যন্ত দাম চেয়েছে।

সেপ্টেম্বরে দেশে ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি হয়েছে, যা আগস্টের ১ লাখ ৫৮ হাজার টনের কাছাকাছি। তবু সংকট থাকায় মজুতের অভিযোগ উঠেছে, যদিও কয়েকটি কোম্পানি তা অস্বীকার করেছে। জ্বালানি মন্ত্রণালয় জেলা প্রশাসকদের নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতের নির্দেশ দিয়েছে। বিইআরসি আমদানি তথ্য বিশ্লেষণ ও মাঠপর্যায়ের পরিস্থিতি যাচাইয়ে একটি কমিটি গঠন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।