Web Analytics

ফিলিস্তিন বুক অ্যাওয়ার্ড ২০২৬-এর ১৫ বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ প্রকাশিত এ ঘোষণায় বলা হয়, চলতি বছর পুরস্কারের জন্য ৮০টির বেশি বই জমা পড়েছে, যা এ পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় আয়োজন। বিচারকদের মূল্যায়নের পর আগামী সেপ্টেম্বরের শুরুতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।

আয়োজকেরা বলেছেন, চলমান যুদ্ধ, ধ্বংস ও বাস্তুচ্যুতির সময়ে ফিলিস্তিনের ইতিহাস, মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরার লেখালেখির গুরুত্ব বেড়েছে। দীর্ঘ তালিকায় ফিলিস্তিনি লেখক ও গবেষকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের কাজ রয়েছে। নির্বাচিত বইগুলো একাডেমিক গবেষণা, বৈশ্বিক প্রভাব, সৃজনশীল লেখা, স্মৃতিকথা ও সমসাময়িক চিন্তাধারার বিভিন্ন বিভাগ থেকে এসেছে।

তালিকাভুক্ত বইগুলোতে ফিলিস্তিনের ইতিহাস, দখলদারত্ব, গাজা, যুদ্ধ, গণহত্যা, ভূমি ও ফিলিস্তিনি পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচিত বইয়ের মধ্যে রয়েছে সামের আল-সাবেরের A Movement’s Promise, পল কোহলব্রির Plots and Deeds, মার্ক গ্রিফিথসের Checkpoint 300 এবং অ্যাডাম জনসনের How to Sell a Genocide। তালিকায় ফিলিস্তিনি গ্রন্থাগার ও জ্ঞান সংরক্ষণবিষয়ক বইও আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।