Web Analytics

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী মারা গেছে। নিহতরা হলেন রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ হোসেন এবং এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভূঁইয়া। তারা দুজনই ঢাকার বাসিন্দা। নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।

সহপাঠীরা জানায়, দুই স্কুলের সাতজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে গেলে তাদের উদ্ধার করতে গিয়ে মেরাজ ও কায়েস নদীর স্রোতে ভেসে যায়। কেউই সাঁতার জানতো না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, উদ্ধার শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।