Web Analytics

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও সিমেন্টশিল্পের কাঁচামালবাহী অন্তত ১৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এর মধ্যে ১২টি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এবং বাকি তিনটি চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। ইরানে ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর প্রণালি বন্ধ ঘোষণার আগমুহূর্তে জাহাজগুলো পার হতে সক্ষম হয়।

বন্দর ও জ্বালানি সূত্র জানায়, চারটি জাহাজে এলএনজি, দুটি জাহাজে এলপিজি এবং নয়টি জাহাজে সিমেন্টশিল্পের কাঁচামাল রয়েছে। এসব জাহাজের আগমন জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। ওমানের সোহার বন্দর থেকে ‘সেভান’ নামের জাহাজ ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে এসেছে, আরেকটি ‘জি ওয়াইএমএম’ ১৯ হাজার ৩১৬ টন এলপিজি বহন করেছে। কাতার থেকে ‘আল জোর’ ও ‘আল জাসানিয়া’ নামের দুটি জাহাজ প্রায় এক লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে এসেছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপারে এখনো দুটি এলএনজিবাহী ও একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ আটকে রয়েছে, ফলে ঝুঁকি পুরোপুরি কাটেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।