Web Analytics

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে। বুধবার সকালে সুনামগঞ্জে ব্যাটালিয়নের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জনগণের আস্থা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। হাওরবেষ্টিত ও দুর্গম সুনামগঞ্জে নির্বাচনি দায়িত্বকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, সড়ক ও নৌপথে টহল এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ে যানবাহনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, সিলেটের অধীন তিনটি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি আসনের ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।