Web Analytics

হরমুজ প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ এলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী। এই সতর্কতার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপকমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়, হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী কী জবাব দেবে, তা মার্কিন বাহিনী জানে।

ওই কর্মকর্তা দাবি করেন, গত কয়েক দিনেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে প্রতিবেদনে এসব ঘটনার বিস্তারিত, কোনো নির্দিষ্ট মার্কিন যুদ্ধজাহাজের পরিচয় কিংবা হুঁশিয়ারি দেওয়ার সময় উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।