Web Analytics

জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক কমিটি সিইআরডি ভারতে আদিবাসী, দলিত, অন্যান্য বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে কমিটি বলেছে, মুসলিমসহ বিভিন্ন জাতিগত ও ধর্মীয়-জাতিগত গোষ্ঠী, উপজাতি জনগোষ্ঠী, তফসিলি জাতি, বিশেষ করে দলিত এবং অ-নাগরিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর অধিকার লঙ্ঘনের খবর নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

সিইআরডি জাতিগত বিদ্বেষপ্রসূত সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নির্বিচারে ও দীর্ঘ সময় আটক, নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন সহিংসতার অভিযোগের কথা উল্লেখ করেছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে ভারতকে আহ্বান জানিয়েছে কমিটি। রোহিঙ্গা, বাংলাভাষী মুসলিম, অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের লক্ষ্য করে অভিযান বৃদ্ধি এবং পুলিশি তল্লাশি ও পরিচয় যাচাইয়ে জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগেও উদ্বেগ জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতে ভারত সিইআরডির পর্যালোচনায় অংশ নেয়, যা ২০০৭ সালের পর প্রথম। ভারতীয় প্রতিনিধি দল দেশের বহুত্ববাদ, বৈচিত্র্য, সংবিধান ও আইনি কাঠামোর কথা তুলে ধরে। ভারতের মিশন জানিয়েছে, সবার জন্য সমতা, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই দেশটি এগোচ্ছে। সিইআরডির সুপারিশ আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবে আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে তা উল্লেখযোগ্য প্রভাব রাখে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।