Web Analytics

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ভারত সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা বললেও বাস্তবে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। ৩১ মে রোববার তারাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক কোরবানির ঈদে ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের কোরবানি পালনে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারত কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না এবং সবসময় মুসলমানদের বিপক্ষে কথা বলে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন থাকতে হবে। ভারতের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড বহু সময় বাংলাদেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশের রাজনীতি প্রসঙ্গে এটিএম আজহার বলেন, জামায়াতে ইসলামী জুলাই সনদের পক্ষে ছিল এবং থাকবে। বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সতর্ক করেন, বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ভূমিকা না নেয়, তবে জামায়াতে ইসলামী কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।