Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার এক বার্তায় তিনি জামায়াত আমিরের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্তভাবে গ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, নির্বাচনি সময়ে শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সময় জামায়াতের গঠনমূলক সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে কাজ করবে এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। তিনি শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও জাতীয় ঐক্যে অব্যাহত ভূমিকা কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।