Web Analytics

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে নিতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডের চুক্তিতে পৌঁছেছে চেলসি। ৩৪ বছর ছুঁইছুঁই এই তারকা দুই বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে যোগ দিচ্ছেন। লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করার কথা রয়েছে। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।

প্রিমিয়ার লিগে গোলকিপার রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভুলের কারণে চেলসি নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ একজন গোলকিপার খুঁজছিল। মার্তিনেজের আগমন স্টামফোর্ড ব্রিজের রক্ষণে বাড়তি স্বস্তি ও গভীরতা আনবে বলে উল্লেখ করা হয়েছে। গত কয়েক মৌসুম ধরে তিনি নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় ছিলেন।

ট্রান্সফার উইন্ডোর শুরুতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস মার্তিনেজকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে আঙুলের চোটসংক্রান্ত জটিলতায় সেই চুক্তি ভেস্তে যায়। এদিকে অ্যাস্টন ভিলা পার্মা থেকে আড়াই কোটি পাউন্ডে জাপানি গোলকিপার জিওন সুজুকিকে এনে নিজেদের নতুন নাম্বার ওয়ান নিশ্চিত করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।