Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি জ্বালানি তেলের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় রাজধানীতে হারিকেন মিছিল করেছে। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগের পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম অভিযোগ করেন, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে ঈদের সময় হঠাৎ তেলের দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষের জীবনে চাপ সৃষ্টি করেছে।

তারিকুল ইসলাম বলেন, সরকার গুলশান-বনানীর উচ্চবিত্তের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে, সাধারণ মানুষের কথা ভাবছে না। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও আগের সরকারের মতো জ্বালানি খাতে লুটপাট করছে এবং জনগণকে ভোগান্তিতে ফেলছে। প্রধানমন্ত্রীকে সমালোচনা করে তিনি বলেন, জনগণের সমস্যার সমাধান না করে তিনি নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত।

ইসলামী ব্যাংক দখলের প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের উচিত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ইস্যুর সমাধান করা। তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী কণ্ঠ দমন করছে এবং গৃহপালিত বিরোধী দল চায়। কর্মসূচিতে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।