Web Analytics

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জমি থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সরিয়ে দিয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ। সোমবার থেকে বুলডোজার দিয়ে ভবন অপসারণের কাজ শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিন দখলে থাকা নিজস্ব জমি পুনরুদ্ধারের উদ্যোগ।

সূত্রে জানা যায়, ১৯৪০ সালে মহারাজা ভূপেন্দ্র চন্দ্র সিংহ শর্মা ২৪ শতক জমির ওপর কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে জমির একটি অংশ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যায়। ১৯৯৭ সালে তৎকালীন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের উদ্যোগে ওই জমিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মিত হয় এবং পরে ভবনটি সম্প্রসারিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, প্রশাসন কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি; লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেরাই দখলকৃত জমি উদ্ধার করছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং কয়েকজন আওয়ামী লীগ নেতা এ নিয়ে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।