Web Analytics

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ীর ধোলাইপাড় চত্বরে অভিযান চালিয়ে কুখ্যাত অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা বাসে যাত্রীদের সঙ্গে আলাপ করে খাবারে চেতনানাশক মিশিয়ে বা ইনজেকশন পুশ করে অজ্ঞান করে সর্বস্ব লুট করত। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে চেতনানাশক মিশ্রিত হালুয়া, দ্রুত কার্যকর ইনজেকশন ‘Milam’ ও ‘Hypnofast’, সাতটি মোবাইল ফোন এবং প্রচারণামূলক লিফলেট উদ্ধার করা হয়েছে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন বাস টার্মিনাল ও জনবহুল স্থানে সক্রিয় ছিল বলে ডিবি জানায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

একই দিনে যাত্রাবাড়ী ও মুগদা থানার পৃথক অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়। ঈদুল আজহা সামনে রেখে বাস টার্মিনাল ও পশুর হাটকেন্দ্রিক এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলে ডিএমপি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।