Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জন নিহত হয়েছে। রোববার দেশটির সন্ত্রাস দমন বিভাগ এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসীরা শাকারদারা রোডে আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলে বাধা দিতে একটি চেকপয়েন্ট স্থাপন করেছিল। তথ্য পাওয়ার পর সোয়াতের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। দুই পক্ষের গুলিবিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি কালাশনিকভ, নয়টি ম্যাগাজিন ও একাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়, অন্য সহযোগীরা পালিয়ে যায়।

আরেক বিবৃতিতে বলা হয়, ‘ফিতনা আল-খারিজ’ নামের একটি গোষ্ঠীর সদস্যরা মোহমান্দ জেলা থেকে চারসাদ্দার দিকে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। তীব্র গোলাগুলির পর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

এই অভিযানগুলো খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নিরাপত্তা বাহিনীর অব্যাহত প্রচেষ্টার অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।