Web Analytics

ফেনীর ইলাশপুর গ্রামের কৃষ্ণ ভূইয়ার বাড়ি থেকে শনিবার দুপুরে সৌদি প্রবাসীর স্ত্রী জান্নাতুল মাওয়া (২২)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জান্নাতুল সদর উপজেলার আমতলী এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে জান্নাতুলের বিয়ে হয় প্রবাসী হৃদয় ভূইয়ার সঙ্গে। সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। জান্নাতুলের বাবা জানান, ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।