Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি বন্ধ করতে না পারায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ।

ডা. শফিকুর রহমান একজন সিনিয়র নেতার দুর্নীতি বেড়েছে সংক্রান্ত বক্তব্যের উল্লেখ করে প্রশ্ন তোলেন, সরকারপ্রধান চাইলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না। তিনি বলেন, সরকারের ব্যর্থতার দায় প্রকাশ্যে স্বীকার করা হলে ক্ষমতায় থাকার নৈতিকতা থাকে না। তিনি চাঁদাবাজি নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করেন এবং পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়, মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন।

শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবির প্রসঙ্গে তিনি বলেন, সমাজে অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় এসব দাবি তুলতে হচ্ছে। জুলাইয়ের অর্জনকে ১৮ কোটি মানুষের অর্জন উল্লেখ করে তিনি শহীদ ও তাদের পরিবারের প্রাপ্য সম্মান নিশ্চিত করার কথা বলেন। গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিকদের অন্যায় না করা ও অন্যায় প্রতিরোধের শপথ নিতে বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।