Web Analytics

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় গাবতলীর স্থায়ী হাটসহ মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি হাট বসবে। দুই সিটি কর্তৃপক্ষই ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ ওপেন টেন্ডারের মাধ্যমে হচ্ছে এবং সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উত্তর সিটির ১০টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে, বাকি ৫টি আগামী সোমবার চূড়ান্ত হবে। অন্যদিকে, ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, তাদের ১২টি অস্থায়ী হাটের ইজারাও ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে এবং কোনো রাজনৈতিক প্রভাব ছিল না।

ডিএসসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসানো যাবে না এবং নির্দিষ্ট সীমানা অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।