Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বুধবার প্রাক-কপ৩১ আন্তর্জাতিক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু সহনশীল উন্নয়নে সরকার নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে কার্যক্রম চালাচ্ছে।

‘দ্য রোড টু আনাতোলিয়া: ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড এনডিসি ৩.০’ শীর্ষক ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও ইউনেস্কো চেয়ার অন এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস। প্রতিমন্ত্রী বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহ, পাহাড়-টিলা কাটা রোধ, পরিবেশ আইন প্রয়োগ, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে পর্যাপ্ত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন জরুরি। আলোচনায় বিনিয়োগযোগ্য প্রকল্প প্রস্তুত, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা আশা করেন, এই সুপারিশ বাংলাদেশের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার ও কপ৩১ প্রস্তুতি শক্তিশালী করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।