Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত পক্ষগুলোকে ঘাঁটি, স্থাপনা বা সরঞ্জাম ব্যবহারের সুযোগ না দিলে কোনো দেশের তেহরানকে ভয় পাওয়ার কারণ নেই। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইউরোপীয় দেশগুলো আবার ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিলে ইউরোপে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রশ্নে তিনি মন্তব্য করেন।

বাঘাই বলেন, বুলগেরিয়া থেকে কয়েকটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান চলে যাওয়ার খবরও ইরান শুনেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে তৃতীয় দেশের সহায়তা নিয়ে তেহরানের কঠোর সতর্কতা এবং স্থানীয় বিক্ষোভের মধ্যে বিমানগুলো বুলগেরিয়া ছেড়েছে। তিনি বলেন, বুলগেরিয়ার বিষয়ে ইরান আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

তার ভাষ্য অনুযায়ী, বুলগেরিয়ার জনগণ ও রাজনীতিকদের একটি অংশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির স্থাপনা ব্যবহারের সুযোগ দেওয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেছেন। বাঘাই বলেন, বুলগেরিয়ার জনগণের সঙ্গে ইরানের কোনো সমস্যা নেই। তবে ইরানকে লক্ষ্য করে চালানো কর্মকাণ্ডে অংশ নেওয়াকে তিনি আগ্রাসন হিসেবে বর্ণনা করেন এবং নিজ ভূখণ্ডে হামলার উৎসের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।