Web Analytics

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, ধর্মীয় স্বাধীনতা হরণ এবং সাম্প্রদায়িক উসকানির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানান।

জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি জাতি মেনে নেবে না। সরকারকে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।