Web Analytics

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের নয় দিন পর নেপাল-চীন সীমান্তের তিব্বত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে। দুই দেশের সরকারি তথ্যের বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে। এখনও ৫ হাজার ৬১৪ জন নিখোঁজ রয়েছেন। নেপালে নিহত ১ হাজার ২৮৭ জন এবং নিখোঁজ ৫ হাজার ৮৩ জন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি।

ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্প থেকে দুজনকে জীবিত উদ্ধারের পর নেপাল সর্বশেষ তথ্য প্রকাশ করে। সীমান্তের নেপাল অংশে আকস্মিক বন্যায় অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে কর্মরত প্রায় ৯০০ জনের সন্ধানে অভিযান চলছে। দুই দেশের তথ্য মিলিয়ে নিখোঁজদের মধ্যে বিদেশির সংখ্যা ৮৪৪ জন।

গত ২৬ আগস্ট নেপালের মাউন্ট লাংটাং লিরুংয়ের প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতার একটি হিমবাহে ফাটল ধরার পর দুর্যোগের শুরু হয়। বরফ ও পাথরের ধস পরে ধ্বংসাবশেষের স্রোতে পরিণত হয়ে সীমান্তবর্তী উপত্যকা প্লাবিত করে। নেপালের রাসুয়া, নুওয়াকোট, ধাদিং, কাভ্রে ও কাঠমান্ডু উপত্যকা ক্ষতিগ্রস্ত হয়েছে; চীনের শিজাং অঞ্চলের গিরং সীমান্ত পারাপার কেন্দ্রও ধ্বংসস্তূপে চাপা পড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।