Web Analytics

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্রপন্থি গোষ্ঠী ও হাজার হাজার ইসরাইলি বসতি স্থাপনকারীর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, চরমপন্থি ইসরাইলি মন্ত্রীদের নেতৃত্বে এ ব্যাপক প্রবেশ ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা ও সুরক্ষার মধ্যে ঘটেছে। তিশা ব’আভ উপলক্ষে চার হাজারের বেশি বসতি স্থাপনকারী ও কট্টরপন্থি গোষ্ঠীর সদস্য প্রাঙ্গণে প্রবেশ করেন; জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও সেখানে যান।

বিবৃতিতে এ কর্মকাণ্ডকে উসকানিমূলক আখ্যা দিয়ে বলা হয়, এটি ঘৃণা ও চরমপন্থা বাড়ায় এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। আট দেশ জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত অবস্থান বদলের অবৈধ প্রচেষ্টার অভিযোগ তোলে এবং অধিকৃত জেরুজালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব নেই বলে উল্লেখ করে। তারা আল-আকসায় প্রবেশের ওপর আরোপিত সব বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।