Web Analytics

এনভিডিয়ার শেয়ারের দাম সোমবার ৩০ শতাংশের বেশি বাড়ায় জেন-সান অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশনের এনভিডিয়া শেয়ারের মূল্য একদিনে প্রায় ২৩০ কোটি ডলার বেড়েছে। এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের স্ত্রী লরি হুয়াং পরিচালিত ফাউন্ডেশনটির কাছে প্রায় ৫ কোটি ৯০ লাখ এনভিডিয়া শেয়ার রয়েছে। শেয়ারের দাম ১৬৫ দশমিক ০৫ ডলারে পৌঁছালে ফাউন্ডেশনটির শেয়ারের মূল্য প্রায় ৯৭০ কোটি ডলারে দাঁড়ায়।

এনভিডিয়ার ২০২৬ সালের প্রক্সি বিবৃতিতে ফাউন্ডেশনটির শেয়ার ধারণের তথ্য প্রকাশ পায়। জেনসেন ও লরি হুয়াং ২০০৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন; তখন এর কাছে ৩ লাখ ৭০ হাজার এনভিডিয়া শেয়ার ছিল, যার বাজারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ ডলার। ফরচুন করসংক্রান্ত নথির বরাত দিয়ে জানিয়েছে, ২০২০ সালের শেষে এর সম্পদ ছিল ৮২ কোটি ৮০ লাখ ডলার, যা ২০২৪ সালের শেষে ৯২০ কোটি ডলারে ওঠে।

ফাউন্ডেশনের সম্পদ বৃদ্ধিতে দম্পতির নিয়মিত শেয়ার হস্তান্তরও ভূমিকা রেখেছে। ২০২৫ সালের জুনে তাঁদের লিভিং ট্রাস্ট থেকে ৪ লাখ ৪০ হাজার এনভিডিয়া শেয়ার ফাউন্ডেশনটিকে দেওয়া হয়, যার তৎকালীন মূল্য ছিল প্রায় ৬ কোটি ডলার। ২০১৪ সাল থেকে লরি হুয়াং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট; জেনসেন হুয়াং এর সচিব ও প্রধান অর্থ কর্মকর্তা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।