Web Analytics

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ফ্লোরিডাভিত্তিক ভিলা ভি রেসিডেন্সেস তাদের বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির কার্যক্রম স্থগিত করেছে। ২০২৪ সালের অক্টোবরে বেলফাস্ট থেকে অবিরাম বিশ্বভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করা জাহাজটি ২০০-এর বেশি যাত্রী নিয়ে কম্বোডিয়ার সাগরে আটকা পড়ে। মঙ্গলবার যাত্রা স্থগিতের ঘোষণার পর যাত্রীদের কম্বোডিয়ার বন্দরনগরী সিহানুকভিলে নামিয়ে দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইকেল পিটারসন বুধবার সিবিএস নিউজকে বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর আগে প্রতি টন জ্বালানিতে গড়ে ৭০০ ডলার খরচ হতো। যুদ্ধের পর তা প্রতি টনে ২,০০০ থেকে ৩,০০০ ডলারে উঠেছে। এমভি ওডিসির প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ টন জ্বালানি প্রয়োজন হয়। তিনি বলেন, এই ব্যয় ৩০০ যাত্রীর মধ্যে ভাগ করলে তা তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে।

ভিলা ভি রেসিডেন্সেস জানিয়েছে, যুদ্ধের আগে প্রতি কেবিনের ভাড়া ১,৮০০ ডলার থাকলেও পরে তা ৬,০০০ থেকে ৮,০০০ ডলারে উঠেছে। বাড়তি জ্বালানি ব্যয় যাত্রীদের ওপর চাপাতে চায়নি কোম্পানিটি। যাত্রীরা কেবিন কিনতে কয়েক লাখ ডলার দিয়েছিলেন; অন্তত ১৫ বছর জাহাজে বসবাসের নিশ্চয়তা পেয়ে অনেকে নিজেদের বাড়িঘরও বিক্রি করেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।