Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি ট্যাংকারে হামলার দাবি করেছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরানে চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইলের অভিযানে দেশটির ৪৮ জন নেতা নিহত হয়েছেন। ট্রাম্প বলেন, অভিযান দ্রুত এগিয়ে চলছে এবং এর ফলাফল প্রত্যাশার চেয়েও বেশি সফল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন।

এই ঘটনাগুলো ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।