Web Analytics

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী রোববার থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচিতে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত হবে। নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। বর্তমানে শেষ ট্রেন দুটি যথাক্রমে রাত ৯টা ৩০ মিনিট ও ১০টা ১০ মিনিটে ছাড়ে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী জানান, যাত্রী চাহিদা বিবেচনা করে অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে। নতুন সময়সূচি ৭ জুন থেকে কার্যকর হবে।

এই সিদ্ধান্তের ফলে রাতের যাত্রীদের জন্য মেট্রোরেল ব্যবহারে আরও সুবিধা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।