Web Analytics

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খারুয়া বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং পরে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা শওকত আলী ও আব্দুর রউফের মধ্যে প্রায় ৩০ বছর ধরে ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বুধবার শওকত আলী বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে আব্দুর রউফের লোকজন তা ভেঙে দেয়। পরদিন সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে খারুয়া বাজার রণক্ষেত্রে পরিণত হয় এবং বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনো কোনো মামলা দায়ের হয়নি। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।