Web Analytics

সুন্দরবনের কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র, গোলাবারুদ ও একটি ওয়াকিটকিসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার বিকেলে বাগেরহাটের শরণখোলা থানার তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় এই আত্মসমর্পণ ঘটে। একই অভিযানে তাদের জিম্মিতে থাকা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, বনদস্যু নির্মূল এবং জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আত্মসমর্পণকারীরা বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরিচালিত অভিযানে ৪৯টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি উদ্ধার, ৪২ জন বনদস্যু আটক এবং ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসন ও আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।