Web Analytics

ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থানে টমটমচালক মো. সবুজ হত্যার মামলায় ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ আদেশ দেন। এর মাধ্যমে মহিপালের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কোনো মামলার বিচার শুরু হলো।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের গুলিতে নিহত হন মো. সবুজ। পরে তার ভাই মো. ইউছুফ ১৩ আগস্ট ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০০–৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত ৯ ডিসেম্বর ১২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং ২২ ডিসেম্বর ৭১ জন পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৭ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।