Web Analytics

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যত দ্রুত সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা বুঝবে, তত দ্রুত বর্তমান সংকটের সমাধান হবে। রোববার (২২ মার্চ) ঈদ-পরবর্তী সফরে সিলেটের ভিআইপি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি বলেন, জনগণের কাছে তারা দুটি ভোট চেয়েছিলেন—একটি গণভোটের জন্য এবং অন্যটি সংসদ নির্বাচনের জন্য—এবং জনগণ উভয় ভোটই দিয়েছেন। তাই উভয় ভোটের বৈধতা সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। তিনি জনগণের রায়কে সম্মান করার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান সিলেট-ঢাকা সড়কের নাজুক অবস্থা ও উন্নয়নের ঘাটতির সমালোচনা করে বলেন, সিলেটের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন জরুরি, যাতে জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাজ ও জবাবদিহি নিশ্চিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।