Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে। রোববার অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার প্রদর্শন, ফটোবুথ স্থাপন এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর, প্রশান্তি পার্ক, শান্তিনিকেতন ও প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়।

নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের লক্ষ্য দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা। তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য তরুণ সমাজকে ‘হ্যাঁ’-এর পক্ষে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রচারণায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

নেতারা আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জনগণের জন্য রাষ্ট্র সংস্কার ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।