Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, যোগ্যতা অনুযায়ী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সরকারি সহায়তা পাবে।

প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হয়েছে এবং সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের আরও ১ হাজার ৫৯২ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য কৃষকদের তালিকা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী দুই-তিন মাসে আরও ৫০ লাখ কার্ড বিতরণ করা হবে।

স্থানীয় কৃষকরা কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান, আগে এ ধরনের সহায়তা অনেক সময় সঠিকভাবে পাওয়া যেত না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।