Web Analytics

এলপিজির মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। পরিবেশকেরা কমিশন তিন গুণ করার আবেদন করেছেন।

বিইআরসিতে জমা দেওয়া আবেদন অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারে বর্তমান ১৯১ টাকার কমিশন বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা করার প্রস্তাব দিয়েছে। পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা কমিশনের প্রস্তাব দিয়েছে। পরিবেশকেরা ৫০ টাকা থেকে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে ৭০ টাকা কমিশন নির্ধারণের আবেদন করেছেন।

এলপিজি আমদানি ব্যবসায় নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৩০টি। এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়মিত আমদানি করে। পাশাপাশি আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে ১২টি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।