Web Analytics

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রামে আজ রোববার সকাল থেকে গণপরিবহনের ভাড়া বেড়েছে। ডিজেলচালিত লোকাল মাহিন্দ্রা ও টেম্পুতে বহদ্দারহাট থেকে নতুন ব্রিজ এবং বহদ্দারহাট থেকে ওয়াসা পর্যন্ত ভাড়া ১৮ টাকা থেকে ২২ টাকায় উন্নীত হয়েছে। একইভাবে লোকাল বাসের ভাড়াও ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মুরাদপুর থেকে ফটিকছড়ির বিবিরহাট রুটে ভাড়া ১০০ টাকা থেকে ১২০ টাকায় উঠেছে। তবে দূরপাল্লার পরিবহনে এখনো নতুন ভাড়া কার্যকর হয়নি।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালিকপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দূরপাল্লার বাসে আগের ভাড়াই নেওয়া হবে। চট্টগ্রাম–কক্সবাজার রুটেও একই অবস্থা দেখা গেছে। চালকেরা জানিয়েছেন, তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে এবং দাম বাড়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

১৮ এপ্রিল রাত ১২টা থেকে কার্যকর হওয়া নতুন দামে ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব পড়েছে এবং যাতায়াত খরচ ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।