Web Analytics

মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে নিজ বাড়িতে নিয়ে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন একটি আদালত। আগের আদেশ বাস্তবায়নে অ্যাটর্নি জেনারেলের আপত্তি নাকচ করে মঙ্গলবার কুয়ালালামপুর হাইকোর্ট এ নির্দেশ দেয়। নাজিবের আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের শুনানি শেষে বিচারক আসলাম জয়নুদ্দিন বলেন, কমিয়ে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট সময় তাকে বাড়িতে গৃহবন্দী থেকে কাটাতে হবে।

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে বিপুল অর্থ আত্মসাতের দায়ে ৭৩ বছর বয়সী নাজিব কারাভোগ করছেন। গত সেপ্টেম্বরে শর্তসাপেক্ষে ক্ষমার সিদ্ধান্ত অনুযায়ী ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধ করলে অবশিষ্ট সাজা গৃহবন্দী অবস্থায় কাটানোর সুযোগ পাওয়ার কথা ছিল। তার রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন গত শুক্রবার পুরো জরিমানা পরিশোধ করলেও আইনি জটিলতার কথা বলে স্থানান্তর প্রক্রিয়ায় বাধা দেন অ্যাটর্নি জেনারেল।

নাজিবের প্রধান আইনজীবী শফি আবদুল্লাহ জানান, মঙ্গলবার শেষ বিকেলের মধ্যে তাকে কারাগার থেকে বাড়িতে নেওয়ার কথা। এর আগে রাজা অভিযোগ করেন, স্থানান্তরে বিলম্ব করে অ্যাটর্নি জেনারেল রাজকীয় আদেশের প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন। ২০২০ সালের জুলাইয়ে প্রথম ১এমডিবি মামলায় নাজিব ১২ বছরের সাজা পান, যা পরে ছয় বছরে কমানো হয়। আরেকটি ১এমডিবি মামলায় তার ১৫ বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।