Web Analytics

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে ট্রেডিং ও কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠান বা ব্যক্তি বিনিয়োগকারীর বাজারমূল্য বা ক্রয়মূল্যে (যেটি বেশি) ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকলে তিনি এসএমই প্ল্যাটফর্মে ট্রেডিংয়ের জন্য যোগ্য হবেন। বাংলাদেশে নিবন্ধিত সিকিউরিটিজ কাস্টোডিয়ানের মাধ্যমে অ্যাকাউন্ট থাকা বিদেশি বিনিয়োগকারীরাও ট্রেডিং করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যক্তি বিনিয়োগকারী ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের কিউআইওতে আবেদনের জন্যও ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে। ব্যক্তিগত (নিবাসী বা অনিবাসী) বাংলাদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিউআইওতে আবেদন করতে ন্যূনতম ১০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা নিবন্ধিত কাস্টোডিয়ানের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্টরা ত্রৈমাসিক ভিত্তিতে যোগ্য বিনিয়োগকারীদের তথ্য স্টক এক্সচেঞ্জে দেবে। স্টক এক্সচেঞ্জগুলো কিউআইও সাবস্ক্রিপশন ও এসএমই ট্রেডিংয়ের জন্য পৃথক তালিকা সংরক্ষণ করবে। যেসব বিনিয়োগকারীর বিনিয়োগ ৩০ লাখ টাকার নিচে, তারা শুধু বিক্রি করতে পারবেন, নতুন শেয়ার কিনতে পারবেন না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।