Web Analytics

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। শনিবার লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় কলস প্রতীকের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেখাচ্ছে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি আরও অভিযোগ করেন, তার শান্তিপূর্ণ নির্বাচনি কার্যক্রমে বারবার বাধা দেওয়া হচ্ছে। কচুয়া এলাকায় সংঘর্ষে তার ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও তোলেন টিপু। একই সঙ্গে তার এক কর্মী খলিলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা রোধে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান টিপু। তিনি ছয় দফা প্রস্তাবনা দেন, যার মধ্যে রয়েছে হুমকিদাতাদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন এবং নিরীহ মানুষ ও রাজনৈতিক কর্মীদের হয়রানি বন্ধ করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।