Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি এবং সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত তথ্য-উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করা। ২৫ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৬-এর একটি প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট না হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মনোযোগী হতে হবে। যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, তা কেবল মতামত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। আলোচনায় বক্তারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংবাদমাধ্যমের ওপর চাপ ও চ্যালেঞ্জের প্রভাবের কথা তুলে ধরে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি মানুষকে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়া বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন স্বপন। পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপে তিনি বলেন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে বাংলাদেশকে এগোতে হবে। এআই ব্যবহার করে রাষ্ট্র, শিল্প ও সেবা খাতের দক্ষতা, উদ্ভাবন, উৎপাদনশীলতা ও সুশাসন বাড়ানোর আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।