Web Analytics

ইরান ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে এই সিদ্ধান্তের কথা জানান বলে আলজাজিরা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানায়, আরাগচি বলেছেন, ‘শত্রুদের অশুভ তৎপরতা’ বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী থামবে না। তিনি আরও বলেন, ইরান কেবল সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে যেখান থেকে ইরানের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে এবং এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ।

তুরস্কের আকাশসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার পর আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। রয়টার্স জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব ভূমধ্যসাগরের ওপর ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল তা স্পষ্ট নয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংসাবশেষ ভূমধ্যসাগর উপকূলের দরতিয়ল এলাকায় পড়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।