Web Analytics

দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতা এবং সাম্প্রতিক অটোনোমিক নিউরোপ্যাথি শনাক্ত হওয়ার পর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন, যিনি চুপ্পু নামে পরিচিত। শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যগত কারণেই তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে সাহাবুদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবজনিত শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। পদত্যাগপত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কথাও উল্লেখ করেছেন তিনি। এই স্বাস্থ্যগত পরিস্থিতির কারণেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাহাবুদ্দিন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।