Web Analytics

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে এককালীন পরিশোধের শর্তে বিশেষ এক্সিট সুবিধা ও সুদ মওকুফে বড় ছাড় দিয়েছে। সোমবার জারি করা সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, আর্থিক সংকটে থাকা কিন্তু ব্যবসা চালানোর সক্ষমতা ও ঋণ পরিশোধের আন্তরিকতা থাকা গ্রাহকেরা এই এককালীন সুবিধা পাবেন। এর মাধ্যমে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমবে এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে।

সার্কুলার অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এই সুবিধার আওতায় আসবে। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে গ্রাহকরা এককালীন সব দায় পরিশোধ করলে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যাবে। ব্যাংকের তহবিল ব্যয় আদায়ের বাধ্যবাধকতা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আয় খাত বিকলনের শর্ত শিথিল করা হয়েছে। কৃষি ও সিএমএসএমই খাতের ঋণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী জারি করা এই নীতিমালা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ পদক্ষেপ উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।