Web Analytics

ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছেন ব্যবসায়ীরা, ফলে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার অনেকটাই স্থিতিশীল ছিল। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৯ সেন্ট বা দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ১৬ সেন্টে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ২ সেন্ট হয়েছে।

এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। টানা দুই সপ্তাহ তেলের বাজার ঊর্ধ্বমুখী থাকার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় মার্কিন ক্রুডের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

সোমবারের ধাক্কা কাটিয়ে তেলের বাজার এখন কিছুটা স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। ব্যবসায়ীদের মনোযোগ রয়েছে ইরানকে ঘিরে সম্ভাব্য মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে কী প্রভাব ফেলতে পারে, তা মূল্যায়নের ওপর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।