Web Analytics

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপের নতুন সংযোজন হিসেবে কেওয়াই টু টোনের পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেওয়াই স্টিলের সিওও জাবির হুসেইন। অনুষ্ঠানে কেওয়াই স্টিলের জেনারেল ম্যানেজার ওয়াহিদ ফরহাদ, ইনচার্জ ওয়াসিফ জোবায়েরসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও পরিবেশকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবির হুসেইন বলেন, নতুন এই ব্রাঞ্চ অফিস গ্রাহকদের আরও কাছে সেবা পৌঁছে দেবে এবং আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাবে। বক্তারা কেওয়াই টু টোনের উন্নয়ন পরিকল্পনা, স্থাপত্য সমাধান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার দিকগুলো তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই অফিস পূর্বাচল ও আশেপাশের এলাকায় গুণগত নির্মাণসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।