Web Analytics

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত তদন্ত কমিটি ছয় মাস তদন্তের পর মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে এ সিদ্ধান্তের পুরো দায় তাঁর ওপর দেয়। একই দিনে ফেসবুক পোস্টে নজরুল বলেন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে সিদ্ধান্তটি মূলত তাঁরই ছিল এবং তিনি এটি আগেও প্রকাশ্যে বলেছেন।

নজরুলের ভাষ্য অনুযায়ী, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ নিরাপত্তাহীনতার আশঙ্কা ও দেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অনীহা জানায়। তিনি বলেন, আইসিসির প্রথম প্রতিবেদনে মুস্তাফিজ দলে থাকলে, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাচল এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে তিনটি নিরাপত্তা-আশঙ্কার কথা উল্লেখ ছিল।

তিনি জানান, বাংলাদেশ অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলতে বহু চেষ্টা করেছিল এবং কিছু দেশের সমর্থনও পেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। নজরুল আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশ দলকে ভারতে নেওয়ার বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। তাঁর সিদ্ধান্তের ভিত্তি ছিল দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা বজায় রাখা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।