Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, আহত আল মিরাজ এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও স্মৃতি স্মারক গ্রহণ করেন।

সঞ্চালক জানান, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন প্রতিনিধি স্মৃতি স্মারক গ্রহণ করলেও শহীদ পরিবার ও আহতদের জন্য সংরক্ষিত স্মারক নির্ধারিত সময়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।