Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা করেছেন। বুধবার ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্পর্ক হতে হবে সমতার ও মর্যাদার ভিত্তিতে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না।

এই মন্তব্য আসে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক নাগরিকত্বহীন ব্যক্তিকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় বিজিবি ও স্থানীয়রা সীমান্তে অবস্থান নেয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি পাল্টা ধাক্কা দিয়ে তাকে ভারতের দিকে পাঠিয়ে দেয়। এ সময় বিএসএফের এক সদস্য গুলি চালানোর কথা বললে বিজিবি সদস্যরা পাল্টা সতর্কবার্তা দেন এবং নিজেদের প্রস্তুতির কথা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।