Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে বড় রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদ, সিনেট এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। ভোট দেওয়া প্রায় এক লাখ মানুষের ওপর অ্যাসোসিয়েটেড প্রেসের জরিপে অধিকাংশ ভোটার বলেছেন, ট্রাম্পের নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা দিচ্ছে এবং নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।

এপি ভোটকাস্ট জরিপে এবারের মধ্যবর্তী নির্বাচনের প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন। মূল্যস্ফীতির জন্য পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছিলেন, তা ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়নি। গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ; ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতির হার ছিল ৩ শতাংশ।

সিনেট ও প্রতিনিধি পরিষদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বড় বিবেচ্য বিষয় হিসেবে দেখেছেন। এই ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নিজ নিজ নির্বাচনি এলাকার প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন। ২০২২ সালের একই ধরনের জরিপে প্রায় অর্ধেক ভোটার মূল্যস্ফীতির জন্য বাইডেনের নীতিকে দায়ী করেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।