জামালপুরের মেলান্দহ উপজেলায় সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে। আটকরা হলেন আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমীন শিলু ও হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী। তাদের কাছ থেকে ৩৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিন রাতে মেলান্দহ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের পর বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে তদ্বির করেছেন। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায় জড়িত থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে পারেনি। এলাকাবাসী গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে।
ঘটনার পর জেলা যুবদল আল আমীন শিলুকে মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক পদ থেকে বহিষ্কার করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।