Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সি শিশু হোসাইনকে হত্যার অভিযোগে ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা অপরাধ জগতের স্বাদ নেওয়া ও জেল খাটার অভিজ্ঞতা অর্জনের বিকৃত কৌতূহল থেকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটায় বলে জানানো হয়। সোমবার সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান। প্রধান আসামি ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, ফতুল্লা রেলস্টেশনসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা ও মাদক সেবন করত কিশোররা। তারা খুন করলে জেলে যেতে হয়—এই ধারণা থেকে কাউকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ফুল বিক্রেতা হোসাইনকে গাঁজার প্রলোভন দেখিয়ে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

১৮ এপ্রিল নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ২৩ এপ্রিল ওই বাড়ি থেকে হোসাইনের গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে এবং পলাতক এক আসামিকে ধরতে অভিযান চলছে। বিশেষজ্ঞরা এ ঘটনাকে কিশোর অপরাধপ্রবণতার ভয়াবহ সতর্কবার্তা হিসেবে দেখছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।