Web Analytics

শীতকালীন অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ বিরতি থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৮ দিন এবং মাদরাসায় ১৫ দিন পাঠদান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাউশি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বর্ষপঞ্জি অনুযায়ী ছুটির সময় নির্ধারিত হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর শীতকালীন অবকাশ শুরু হয়ে ২৯ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে। এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং অবকাশকালে ২৫ ডিসেম্বর বড়দিন থাকায় মোট ১২ দিনের বিরতি হবে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর শীতকালীন অবকাশ থাকবে। আগের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সেখানেও টানা ১২ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৭ থেকে ৩১ ডিসেম্বর ছুটি থাকবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় এই পর্যায়ে মোট ১৮ দিনের বিরতি হবে। মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর ছুটি থাকবে; আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ১৫ দিনের অবকাশ হবে। এসব ছুটির মাধ্যমে ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে, তবে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যোগ হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।